Monday, April 6, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুরন্ত লড়াই করে মাঠ ছাড়ল এসসি ইস্টবেঙ্গল। শুক্রবারের ম‍্যাচের ফলাফল গোলশূন‍্য ড্র। ৯০ মিনিট অবধি চলল লড়াই করে হার না মানা মানসিকতা। ৯০ মিনিট লড়াই চলল।   শুধু এল না গোলটা। যার ফলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে।

২) ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্ট ম‍্যাচের প্রথম দিনের শেষে ভারতের  রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ২২১। ভারতের হয়ে শতরান মায়ঙ্ক আগরওয়ালের। ১২০ রানে অপরাজিত তিনি।

৩) আবারও চেনা ছন্দে সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই পরিচিত কাট, সেই পরিচিত কভার ড্রাইভে বাংলার মহারাজ। ইডেনে হয়ে গেল এক প্রীতি ম‍্যাচ। যেই ম‍্যাচে সৌরভের সভাপতি একাদশ মুখোমুখি হয়েছিল জয়ের সচিব একাদশ। যদিও একরানে ক্রিকেটের নন্দনকাননে সচিব একাদশের কাছে হারতে হল সৌরভের দলকে।

৪) শুক্রবার থেকে শুরু হয়েগিয়েছে ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্ট ম‍্যাচ। আর এই ম‍্যাচেই এক লজ্জার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন‍্য রানে আউট হতেই এক নজির গড়লেন তিনি। টেস্ট অধিনায়ক হিসেবে ১০ বার শূন্য রানে আউট হলেন কোহলি। কোহলির ১০টি শূন্যের মধ্যে ছ’টিই দেশের মাটিতে।

৫) মহামেডান স্পোর্টিং ক্লাবে নতুন টাইটেল স্পনসর। সাদা-কালো ব্রিগেডের নতুন টাইটেল স্পনসর হিসেবে গাঁটছড়া বাঁধল ভারতীয় আইটি সংস্থা টুলিকা। এডুটেক, ক্রিয়েটিভ ডিজাইনিং, অটোমোবাইল ও ভার্চুয়াল রিয়্যালিটি ব্যবসায় বড় হাত রয়েছে এই সংস্থার। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল মহামেডান স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...