Monday, June 8, 2026

এবার নেপাল থেকে আমন্ত্রিত মমতা, আগামী সপ্তাহে যাবেন কাঠমান্ডু

Date:

Share post:

পুরসভা নির্বাচন কলকাতায়। পাশাপাশি দেশজুড়ে সংগঠনকে শক্তিশালী করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল(TMC)। ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। এরইমাঝে নেপাল(Nepal) থেকে আমন্ত্রণ এল মুখ্যমন্ত্রীর কাছে। জানা যাচ্ছে, সেই আমন্ত্রণ ইতিমধ্যেই গ্রহণ করেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে কাঠমান্ডু সফরে যাবেন মমতা। সেখানে একটি সভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।

সাধারণত মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতির প্রয়োজন হয়। নেপাল সফরের জন্য ইতিমধ্যেই ভারত সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। যদিও সেই অনুমতির বিষয়ে এখনও দিল্লির তরফে কিছু জানা যায়নি। যদি এই বিদেশ সফরের আবেদন কেন্দ্র মঞ্জুর করে সেক্ষেত্রে আগামী ১ ডিসেম্বর একদিনের সফরে নেপাল যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঠমান্ডুতে একটি সভায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। তারপর সেখান থেকে ১২ ডিসেম্বর গোয়া সফরে যাবেন তিনি। মুখ্যমন্ত্রীর ২ দিনের গোয়া সফরে তৃণমূলের একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। গোয়া সফরে মুখ্যমন্ত্রী সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:Mamata Banerjee: কলকাতা পুরভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের সভা করবেন তৃণমূল সুপ্রিমো

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে দিল্লি-মুম্বই সফর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গল বুধ ও বৃহস্পতিবার জেলা সফর রয়েছে তাঁর। করবেন একাধিক প্রশাসনিক বৈঠক। এরই মাঝে এল নেপাল যাওয়ার আমন্ত্রণ। বিদেশ মন্ত্রকের তরফে এই সফরের অনুমতি দেওয়া হলে ১১ ডিসেম্বর একদিনের ঝটিকা সফরে কাঠমান্ডু থেকে ঘুরে আসবেন মমতা।

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...