Wednesday, June 17, 2026

Omicron:ওমিক্রন রুখতে তৎপর বাংলা, নয়া স্ট্রেনের খোঁজ মিললেই ঠাঁই হবে বেলেঘাটা আইডিতে

Date:

Share post:

করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। ভারতেও ঢুকে পড়েছে এই নয়া স্ট্রেন। যদিও বাংলায় এখনও ওমিক্রন হানার খবর মেলেনি। তবে কোনওভাবে বাংলাতেও যদি থাবা বসায় এই সংক্রমণ, তবে তা নিয়ে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। তাই আগেভাগেই শুক্রবার স্বাস্থ্য দফতর, পুলিশ-প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বাস্থ্য-প্রশাসন সূত্রের খবর, প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে আসা কেউ ওমিক্রনে আক্রান্ত বলে সন্দেহ হলে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

আরও পড়ুন:Omicron: ভারতে আসা দক্ষিণ আফ্রিকার ১০ নাগরিক ‘নিখোঁজ’, উদ্বিগ্ন প্রশাসন

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সন্দেহভাজন ওমিক্রন আক্রান্তদের একটি নির্দিষ্ট ওয়ার্ডে আলাদা করে রেখে তাঁদের লালারসের নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সের জন্য। সিঙ্গাপুর ও ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের প্রথমে বিমানবন্দরেই আরটিপিসিআর পরীক্ষা করা হবে। তাতে কারও রিপোর্ট পজিটিভ হলে তা জিনোম সিকোয়েন্সের জন্য নমুনা যাবে কল্যাণীতে। তবে সংক্রমিত ব্যক্তিকে ওমিক্রনে আক্রান্ত সন্দেহের তালিকায় রেখে পাঠানো হবে বেলেঘাটায়।

এছাড়াও বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষায় যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদের বাড়িতে সাত দিন আইসোলেশনে থাকতে হবে। আট দিনের মাথায় ফের করোনা পরীক্ষা করা হবে। পুরো বিষয়টি রাজ্যের বাস্থ্য দফতরের পর্যবেক্ষণে থাকবে।


Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...