Saturday, April 4, 2026

Shooting Accident: রাজারহাটের শুটিং-জোনে মত্ত বাইকচালক, সাংঘাতিক পরিণতি প্রিয়াঙ্কা-অর্জুনের

Date:

Share post:

শুটিং জোনে ঢুকে অভিনেতা-অভিনেত্রীদের ধাক্কা মত্ত বাইক চালকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। ওয়েব সিরিজে (Web Series) ‘মহাভারত মার্ডারে’র অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল রাজারহাটের (Rajarhat) আউল মোড়ে। ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। অভিযোগ, শুটিং (Shooting) চলাকালীন এক মত্ত বাইক চালক প্রিয়াঙ্কাকে ধাক্কা মারেন। পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। তাঁকে বাইপাসের (Bypass) ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ের দুটি হাড় ভেঙে গিয়েছে। শনিবারই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আহত হয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে তাঁর আঘাত খুব গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর। অভিযুক্ত বাইক চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ।

আরও পড়ুন: Jawad: ফুঁসছে জওয়াদ, জেলায় জেলায় সতর্কতা জারি





Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...