Wednesday, June 24, 2026

Ajaz Patel: অনন‍্য নজির গড়ার পর কী বললেন আজাজ

Date:

Share post:

অনন‍্য নজির গড়লেন নিউজিল্যান্ডের ( New Zealand) বোলার আজাজ প‍্যাটেল ( Ajaz Patel)। ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে ( India-New Zealand 2nd test) ভারতের বিরুদ্ধে এক ইনিংসে নিয়েছেন ১০ উইকেট। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। আজাজের আগে জিম লেকার এবং অনিল কুম্বলের ছিল এই নজির। এই কৃতিত্ব অর্জন করতেই উচ্ছসিত আজাজ। এমনকি এই কীর্তির পর কথাই বলতে পারছিলেন না আজাজ।

চা-বিরতির সময় আজাজ বলেন,”সত্যি আমার কাছে একটা বিশেষ মুহূর্ত। শুধু আমার কাছে নয়, আমার স্ত্রী, বাবা-মা, গোটা পরিবারের কাছে একটা গর্বের মুহূর্ত। সত্যি বলতে, এখনও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে এখনও স্বপ্নের জগতে রয়েছি। কোনও দিন এই কৃতিত্ব অর্জন করতে পারব, এটা ভাবিনি। মুম্বইয়ের মতো শহরে এটা করতে পারা কম ব্যাপার নয়। এখানেই জন্মেছি। তারপর এই শহরে ফিরে এরকম একটা কাজ। সত্যিই বিশ্বাস হচ্ছে না। কুম্বলে স্যারের মতো এত বিখ্যাত একজন ক্রিকেটারের পাশে বসতে পেরে আমি গর্বিত।”

আরও পড়ুন:Ajaz Patel:১০ উইকেট নেওয়া আজাজ প‍্যাটেলকে শুভেচ্ছা অনিল কুম্বলের, বললেন, আমাদের ক্লাবে তোমাকে স্বাগত আজাজ

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...