Tuesday, June 23, 2026

জেলায় জেলায় বৃষ্টি, কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবল পণ্যবাহী নৌকা

Date:

Share post:

জওয়াদ (Jawad) ঘূর্ণিঝড়ের জেরে জেলায় জেলায় চলছে বৃষ্টি। সঙ্গে হাওয়া। এর মধ্যে কাকদ্বীপের (Kakdwip) মুড়িগঙ্গা নদীতে ডুবল পণ্যবাহী নৌকা। নৌকাটি ঘাটে নোঙর করা ছিল। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার অর্থাৎ আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Nagaland Firing:সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত একাধিক গ্রামবাসী

রবিবার সকালে মৌসুনী দ্বীপে (Mousuni Island) চিনাই নদীর বাঁধের একাংশ ভেঙে গিয়েছে। আতঙ্কে এলাকাবাসী। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। তবে কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ (NDRF)- পুলিশ (Police)। বাঁধের ওপর চলছে নজরদারি। চলছে মাইকিং। ইতিমধ্যেই নীচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার থেকে টানা বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা৷ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৮৪ শতাংশ থাকবে। গত ২৪ ঘণ্টায় ০০৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...