Tuesday, June 23, 2026

KMC 88: সাংসদ হয়েও মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ, পুরভোটে ডাবল হ্যাট্রিকের পথে মালা

Date:

Share post:

তিনি তৃণমূলের (TMC) খাসতালুক দক্ষিণ কলকাতার (South Kolkata) সাংসদ (MP)। তবুও ৮৮ নম্বর ওয়ার্ডে তাঁকে ঘিরে এলাকাবাসীর স্লোগান “যখন ডাকি, তখন পাই/ মালাদিকে আবার চাই।” কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডে এখনও বিকল্পহীন, অপ্রতিদ্বন্দ্বী মালা রায় (Mala Roy)। এবারও পুরভোটে (KMC Election) নিজের ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন কাজের মানুষ, কাছের মানুষ মালা রায়। সাংসদ হলেও এখন দিনরাত রাস্তাঘাটে, পাড়ায় পাড়ায় যে কোনও সমস্যার সমাধানে দৌড়ে আসেন মালা। দিল্লির রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েও আজও রাস্তা-জল-আলো-জঞ্জাল-শ্মশান সমস্যা নিয়ে আমজনতার হৃদয়ের মানুষ টানা পাঁচবারের কাউন্সিলর মালা রায়। তাই ডাবল হ্যাট্রিকের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

মালা রায় সাংসদ হিসেবে বিরাট অংশের মানুষের প্রয়োজন যেমন মেটাচ্ছেন, একইভাবে তাঁর ওয়ার্ডে পাড়ায় পাড়ায় পুর পুর পরিষেবা পৌঁছে দিয়েছেন। মহামারি হোক কিংবা ঘূর্ণিঝড়ের তাণ্ডব, এলাকায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। দিল্লিতে থাকার সময়গুলিতেই পাড়ার সমস্যার সমাধান এক ফোনে করে দিয়েছেন মালা রায়। ৩৬৫ দিন ২৪ ঘন্টা মানুষদের সঙ্গে নিবিড় যোগাযোগ-ই একটানা ষষ্ঠবারের জন্য মালার জয় নিশ্চিত করেছে। মালা রায় শুধু ওয়ার্ডের পৌরমাতা নন, তিনি ৮৮ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে নির্ভেজাল অক্সিজেন।

আরও পড়ুন:Jago Bangla: বিধানসভার মত পুরভোটে মানুষ ছুঁড়ে ফেলবে বিজেপিকে: তোপ জাগো বাংলার

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...