Saturday, April 4, 2026

VVS Laxman: ১৩ ডিসেম্বর জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির প্রধান হিসাবে যোগ দেবেন লক্ষন : সূত্র

Date:

Share post:

শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক (BCCI) সাধারণ সভায় চূড়ান্ত হয়ে গেল জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির(NCA) প্রধান হিসেবে ভিভিএস লক্ষ্মণের( VVS Laxman) যোগ দেওয়ার বিষয়। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জায়গায় এলেন লক্ষণ। ভারতীয় দলের কোচ হওয়ায় জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির পদ খালি হয়ে যায়। এরপরই সেই পদে ভিভিএস লক্ষণকে আনেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

আগামী ১৩ ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে এনসিএতে যোগ দেবেন লক্ষণ। লক্ষ্মণ ছাড়াও এনসিএর পেস বোলিং কোচ হিসেবে ট্রয় কুলির নিয়োগেও শনিবার শিলমোহর পড়েছে বোর্ডের সভায়। এর আগে তিনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন। শনিবার বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদসংস্থা জানাচ্ছে, “লক্ষ্মণের সঙ্গে চুক্তি সই হয়ে গিয়েছে। মুম্বইতে চলতি ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টেই ধারাভাষ্যকার হিসেবে আপাতত শেষ দেখা যাবে লক্ষ্মণকে। ১৩ ডিসেম্বর থেকে উনি বেঙ্গালুরুতে কাজ শুরু করবেন। ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময়ও ভারতীয় দলের সঙ্গে থাকবেন তিনি।”

আরও পড়ুন:IPL: আইপিএলে কি বেটিং-এর কালো ছায়া? তদন্তের নির্দেশ বিসিসিআইয়ের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...