Tuesday, June 23, 2026

কাচঘেরা মণ্ডপে ভিকি – ক্যাটরিনার চার হাত এক হবে!

Date:

Share post:

শুরু হয়ে গেছে বিয়ের কাউন্ট ডাউন। বর- কনে রেডি, অতিথি- অভ্যাগতরাও তৈরি। বাকি শুধু সানাইটুকু বাজা। রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট তৈরি হয়ে আছে ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিবাহ আসরের জন্য। সেখানে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে জোর কদমে।
বিশ্বস্ত সূত্রে খবর, ক্যাটরিনা- ভিকি সাতপাকে বাঁধা পড়বেন কাচঘেরা মণ্ডপে। রাজকীয় মণ্ডপে সাত পাক ঘুরবেন ক্যাট-ভিকি।

কাচ- নির্মিত সেই মণ্ডপ যে কোনও সাধারণ বিয়ের মণ্ডপের থেকে অন্য রকম হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মুহূর্তে সিক্স সেন্স ফোর্টের নিরাপত্তা এবং অন্দরসজ্জার ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে।
শনিবার সন্ধ্যেবেলাই মুম্বই এয়ারপোর্টে দেখা মিলেছে ভিকির ভাই সানি কৌশলের, সানির গন্তব্য যে রাজস্থানই ছিল তা নিয়ে সন্দেহ নেই। শহরে পৌঁছেছেন ক্যাটরিনার বোন ও মা-ও। দুই বাড়ির তরফেই চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি।

সিক্স সেন্স ফোর্টের বিয়ের আসরের জন্য মুম্বই থেকে বেশ কিছু তাঁবুর অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো দিয়েই সেজে উঠবে ক্যাট- ভিকির বিবাহ বাসর। প্রায় ১২০জন তারকা অতিথি আসছেন বিয়ের আসরে। অভ্যাগতদের যাতে বিন্দুমাত্র সমস্যা না হয় এবং স্থানীয় বাসিন্দারাও যাতে কোনও রকম সমস্যায় না পড়েন তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ফোর্টের বাইরের নিরাপত্তা বেষ্টিনী আটোসাটো রাখা হয়েছে। শহরের ট্র্যাফিক ঠিক রাখা, তারকা অতিথিদের যাতায়াতের দায়িত্বে রয়েছে বারওয়ারা পুলিশ।সবমিলিয়ে হাই ফ্রোফাইল বিয়ে নিয়ে রীতিমতো টেনসড প্রশাসন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...