Monday, March 23, 2026

শক্তিধর দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে ভারত!

Date:

Share post:

শক্তিধর দেশগুলির তালিকায় ক্রমশ উপর দিকে উঠছে ভারত। লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২১, শক্তিধর দেশগুলির যে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে ভারত চতুর্থ স্থানে রয়েছে।
ভারতের আগে আছে মাত্র দু’টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন। করোনা ভাইরাস মহামারির প্রভাবের কারণে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির পীঠস্থান হয়ে ওঠার সুযোগ হারিয়েছে ভারত।

লোই ইনস্টিটিউট জানিয়েছে, ভারত তার আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে অগ্রগতি দেখিয়েছে ঠিকই, তবে প্রতিরক্ষা নেটওয়ার্কে সপ্তম স্থানে রয়েছে। সামগ্রিক ক্ষমতার শীর্ষ দশটি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান, ভারত, রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানের সঙ্গে কোয়াড জোটগঠন সাউথ ব্লকের জন্য যথেষ্ট লাভদায়ী। অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের দিক দিয়ে আবার অষ্টম স্থানে নেমে গিয়েছে ভারত। রিজিওনাল ট্রেড ইন্টিগ্রেশন এফোর্টে অবনতি ঘটেছে তাদের। রিপোর্টে দেখা যাচ্ছে, যে পরিমাণ সম্পদ আছে, তার তুলনায় প্রভাব অনেকটাই কম রয়েছে ভারতের।
অর্থনৈতিক সক্ষমতা, সেনাবাহিনীর শক্তি, সহনশীলতা এবং সাংস্কৃতিক দিক দিয়েও ভারত চতুর্থ স্থানে রয়েছে।
দেখা যাচ্ছে, এশিয়ার মাঝারি মানের শক্তিধর দেশ ভারত। ২০১৮ থেকেই লোয়ি ইন্সটিটিউট এই সমীক্ষাটি করছিল।

 

Related articles

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...