Monday, March 23, 2026

Nagaland: গুলিকাণ্ডে কেন্দ্র-রাজ্য সংঘাত, আধাসেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের নাগাল্যান্ড পুলিশের

Date:

Share post:

নাগাল্যান্ড (Nagaland) নিরীহ গ্রামবাসী দের উপর আধা সেনার গুলি চালানোর ঘটনায় এবার রাজ্য কেন্দ্র সংঘাত। অসম রাইফেলসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত (suo moto) FIR দায়ের করল নাগাল্যান্ড পুলিশ (Police) স্থানীয় পুলিশ গাইড ছাড়া, না জানিয়ে অপারেশন চালানো হয়েছে। খুন এবং স্থানীয়দের আহত করা বাহিনীর উদ্দেশ্য ছিল বলে এফআইআরে অভিযোগ নাগাল্যান্ড পুলিশের।

নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ের টিরু গ্রামে কাজ সেরে ফিরছিলেন কয়েক জন বাসিন্দা। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান ১৪ জন। ঘটনার জেরে এলাকায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। অসম রাইফেলসের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নিহত হন এক জওয়ানের। নিরীহ গ্রামবাসীদের হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানান স্থানীয়রা। মন জেলায় অসম রাইফেলসের ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। SIT গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। শনিবারের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে অসম রাইফেলস। তবে আধার সেন্টার বয়ানে নাগাল্যান্ড প্রশাসন সন্তুষ্ট নয় এছাড়া এফআইআর-এ প্রমাণ।

Related articles

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...