Saturday, June 20, 2026

Weather Update:বাংলাদেশের পথে ‘জাওয়াদ’,কবে জাঁকিয়ে পড়বে শীত?

Date:

Share post:

ডিসেম্বরের শুরুতেও রাজ্যে শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিক্ষয় করে নিম্নচাপ (Depression) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে অবস্থান করছে। আগামী ৬ ঘণ্টায় তা আরও দুর্বল হয়ে বাংলাদেশের অভিমূখে যাত্রা করবে। এদিকে সোমবার দিনভর রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হুগলি, বর্ধমান ও নদিয়া জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায় ফের বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে আগামিকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে।

আরও পড়ুন:Rape:৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতারির পরই একঘরে নির্যাতিতার পরিবার

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ডিসেম্বরের প্রথমে না হলেও চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। ১১ ডিসেম্বর থেকে শীত বাড়বে। শক্তি হারিয়ে নিম্নচাপ হয়েই বঙ্গে প্রবেশ করেছিল ‘জাওয়াদ’। যার জেরে রবিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢাকা। চলছে টানা বৃষ্টি। বৃষ্টির জেরেই গতকাল থেকে শীতের আমেজ রাজ্যে!

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার থাকবে। শুধুমাত্র উপকূলের দুই ২৪ পরগনার আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।অন্যদিকে আগামী পাঁচদিন আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী তিনদিন ৪ থেকে ৫ ডিগ্রী কমবে। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।


Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...