Saturday, June 20, 2026

বাংলায় সম্প্রীতি রক্ষায় ‘সংহতি দিবসে’ ধর্মগুরুদের সঙ্গে পার্থ – ফিরহাদের প্রার্থনা

Date:

Share post:

এবারও বাংলার ঐক্য, সম্প্রীতি বজায় রাখতে পালিত হল সংহতি দিবস। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর থেকেই প্রতিবাদ করে আসছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়ো রোডে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা।

দেশের সম্প্রীতি ও একতা রক্ষার ক্ষেত্রে বরাবর সরব থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সম্প্রীতির বাতাবড়ণ যাতে বজায় থাকে তার জন্য সচেষ্ট থেকেছেন বিরোধী নেত্রী থাকার সময় থেকেই। ২০১১ তে ক্ষমতায় আসার পর এবিষয়ে বিশেষ করে নজর দিয়েছেন। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরির পর নিয়ম করে সংহতি দিবস পালন করে আসছে দল।

আরও পড়ুন- Rape:৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতারির পরই একঘরে নির্যাতিতার পরিবার

এদিনও সর্বধর্ম সমন্বয়ের এই বাংলায় সবাই যাতে শান্তিতে থাকতে পারেন। নিজের মতো করে ধর্মাচারণ করতে পারেন সেকথাই মনে করিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। ধর্মগুরুরা এরাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ধন্যবাদ ও কুর্ণিশ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সম্প্রীতির বাংলায় সকলেই যাতে একসঙ্গে শান্তিতে এভাবেই থাকতে পারেন, কোনও বহিরাগত শক্তি যাতে এই সম্প্রীতি নষ্ট করতে না পারে তার জন্য প্রার্থনাও করেন ধর্মগুরুরা।

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...