Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের আইএসএলের হার এটিকে মোহনবাগানের। এদিন জামশেদপুর এফসি কাছে ২-১ হারল গোলে হারল হাবাসের দল। ম‍্যাচে বাগানের ডিফেন্সকে বারবার ভেঙে দেন জামশেদপুরের নেরিয়ুস ভাল্সকিস, অ্যালেক্স লিমারা।

২) শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুরন্ত লড়াইয়ের পর মঙ্গলবার এফসি গোয়ার  বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। গোয়ার বিরুদ্ধে নামার আগে এফসি গোয়াকে সমীহ করছেন লাল-হলুদ কোচ ম্যানুয়েল দিয়াজ।

৩) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বিরাট জয়’ ভারতের । ভারত-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টের  চতুর্থ দিনেই সিরিজ পকেটে পুড়ল বিরাট কোহলির দল। কিউয়িদের ৩৭২ রানে হারাল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ১-০। এই জয় দিয়েই শুরু হল হল ‘বিরাট-দ্রাবির’ সভ‍্যতার যুগ।

৪) ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচে একের পর এক নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন দ্বিতীয় বোলার হিসেবে ভারতের মাটিতে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এইক্ষেত্রে শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে।

৫) আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ আবার শীর্ষ স্থানে পৌঁছে গেল ভারত। সোমবার প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং, সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে সরিয়ে শীর্ষ স্থানে চলে এলেন বিরাট কোহলিরা।

৬) ১০ উইকেট নেওয়া আজাজ প‍্যাটেলকে বিশেষ সম্মান দিল ভারতীয় দল। ম‍্যাচ শেষে বিরাট কোহলিদের সই করা জার্সি আজাজের হাতে তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে আজাজকে বিশেষ সম্মান দিল মুম্বই ক্রিকেট সংস্থাও।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...