Tuesday, March 31, 2026

Election Commission: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন নেই, রাজভবনে স্পষ্ট জানাল রাজ্য নির্বাচন কমিশন

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কলকাতা পুরভোট নির্বিঘ্নে করা সম্ভব। রাজভবনে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে কলকাতা পুরভোটে বাহিনী নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যা আর কয়েক ঘন্টার মধ্যে রাজভবনে পাঠানো হবে রাজ্যপালের কাছে। তার আগেই রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়ে দিলেন, আসন্ন কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন- Chanditala: চাঞ্চল্যকর মোড়! চণ্ডীতলায় ৩ খুনের মূল অভিযুক্তর দেহ উদ্ধার রেললাইনে

আসন্ন কলকাতা পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কিছুদিন আগেই রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছিলেন বিজেপি নেতারা। তারপর থেকেই বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী চাই বলে সওয়াল করতে শুরু করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এই ইস্যুতে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয় রাজ্য বিজেপির নেতারা। পুরভোটে বিএসএফ চাই বলে একাধিকবার টুইট করেছেন রাজ্যপাল। কখনও রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। কিন্তু রাজভবনের কথা শুনতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা পুরভোটে পুলিশই যথেষ্ট বলে রাজ্যপালকে স্পষ্ট জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...