Saturday, June 20, 2026

Icc Ranking: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং-এ উন্নতি অশ্বিনের

Date:

Share post:

আইসিসি টেস্ট অলরাউন্ডার ( Icc Test All-Roundr) র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের (India) রবিচন্দ্রন অশ্বিনের (R Ashwin)। সদ‍্য প্রকাশিত হওয়া আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে আইসিসি র‍্যাঙ্কিং-এ উন্নতি অশ্বিনের।

বুধবারই প্রকাশিত হয় আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ অলরাউন্ডারের তালিকা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অশ্বিন। অশ্বিনের পয়েন্ট ৩৬০। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজাকে। চতুর্থ স্থানে রয়েছেন জাদেজা। টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দীর্ঘদিন ক্রিকেট থেকে বিরতি সারার পর অ্যাশেজ সিরিজে ফিরে আসা ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস রয়েছেন তিন নম্বরে। পাঁচ নম্বরে নিজের স্থান বজায় রেখেছেন বাংলাদেশের শাকিব আল হাসান।

আরও পড়ুন:Pat Cummins: অধিনায়কত্বের অভিষেকেই রেকর্ড গড়লেন প‍্যাট কামিন্স

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...