Saturday, June 20, 2026

Maldah: লক্ষ্য শিল্পস্থাপন ও কর্মসংস্থান: মালদহে দ্রুত এয়ারপোর্ট চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লক্ষ্য শিল্পস্থাপন এবং কর্মসংস্থান বুধবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে সেই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। জেলার শিল্প উন্নয়নে প্রশাসনিক আধিকারিকদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বাংলায় খুব দ্রুত বিমানবন্দর চালু করা হবে। এতে যেমন শিল্প স্থাপনে সুবিধা হবে, তেমনই যাতায়াতে দক্ষিণবঙ্গের সঙ্গে সরাসরি মালদহের দ্রুত যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এর পাশাপাশি, আইটিআই কলেজ তৈরি হবে মালদহে (Maldah) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি জানান, মালদহে 16 একর জমি নিয়ে তৈরি হবে পোল্ট্রি ফার্ম।

উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাগুলির মধ্যে সমন্বয় স্থাপন করতে সিনার্জি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরে ছটি জেলাকে নিয়ে দ্রুত সিনার্জি করতে হবে। এতে কোন জেলায়, কী প্রাকৃতিক সম্পদ আছে বা কীভাবে শিল্পস্থাপন করা যায় তা একত্রে আলোচনা করা যাবে। একই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কেউ কেউ যদি উত্তরে বিনিয়োগ করতে চান, তাদের পক্ষেও সিনার্জির মাধ্যমে সেই পরিকল্পনা করা সহজ হবে বলে মন্তব্য করেন মমতা। এক কথায় কর্মসংস্থান ও বিনিয়োগে যে পাখির চোখ এদিনের প্রশাসনিক বৈঠক থেকে তার স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...