Monday, April 13, 2026

Haryana:হরিয়ানায় তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন,৫০০ যোগদান

Date:

Share post:

হরিয়ানায় তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন, সেই সঙ্গে অসংখ্য রাজনৈতিক কর্মীর দলে যোগদান। জাঠ বলয়ের রাজনীতিতে জোড়া ফুলের অনুপ্রবেশ। রেড লেটার ডে হয়ে রইল দলের কাছে।

বুধবার, হরিয়ানার গুরগাঁওয়ে পার্টি অফিসের উদ্বোধন করেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। যাঁর উদ্যোগে এই অভিযান শুরু, হরিয়ানার তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অশোক তানোয়ার জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে হরিয়ানার ২২টি জেলাতেই দলীয় কার্যালয় এবং অ্যাড হক কমিটি তৈরির কাজ সম্পূর্ণ করা হবে। দল দ্রুত এগোবে। শাসক দলকে টক্কর দেবে।

সুখেন্দুশেখর বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় পাওয়া গেলেই ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ হরিয়ানা সফরের কর্মসূচি ঠিক করা হবে।

এদিন গুরগাঁওয়ের পার্টি অফিসে কংগ্রেস, বিজেপি, বিএসপিসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৫০০ স্থানীয় নেতা ও কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

Related articles

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...