Monday, April 6, 2026

কপ্টার দুর্ঘটনায় মৃত্যু সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াতের, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী-অভিষেকের

Date:

Share post:

তামিলনাড়ুর(Tamil Nadu) কন্নুর এলাকায় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৩ জন। বুধবার সন্ধ্যা ছটা নাগাদ আনুষ্ঠানিকভাবে এ খবর প্রকাশ্যে আনে ভারতীয় বায়ুসেনা।

চিফ অফ ডিফেন্স স্টাফ সস্ত্রীক বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, এভাবে দূর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত ও স্ত্রী এবং আরও এগারো জন সেনা আধিকারিকের অকাল মৃত্যুতে আমি মর্মাহত। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এই ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। এ এক অপূরনীয় ক্ষতি। দেশের জন্য আপনাদের আত্মত্যাগ ও দেশকে যেভাবে আপনারা সেবা করেছেন আমরা সকালেই তা আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বেই মায়ানমার ও পাকিস্তানে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...