Monday, April 6, 2026

Vijay Hazare Trophy: জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু বাংলার

Date:

Share post:

জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির(Vijay Hazare Trophy) অভিযান শুরু করল বাংলা( Bengal)। এলিট গ্রুপ বিতে বরোদাকে( Baroda) ২৭ রানে হারিয়ে চার পয়েন্ট তুলে নিল সুদীপ চট্টোপাধ্যায়ের দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বরোদা। প্রথমে ব‍্যাট করত নেমে ২৩০ রান করে বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অভিষেক দাস এবং কাইফ আহমেদের। ৬২ রান করেন অভিষেক। ৬৭ রান করেন কাইফ আহমেদ। শূন‍্য রান করেন শ্রীবৎস গোস্বামী। ৪৮ রান করেন ঋত্বিক চৌধুরী। বরোদার হয়ে ৪ উইকেট নেন অতীত শেঠ , ৩ উইকেট নেন লুকম্যান মেরিওয়ালা। ২ টি উইকেট নেন ক্রুণাল পান্ডিয়া।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০৩ রানে গুটিয়ে যায় বরোদার ইনিংস। বরোদার হয়ে লড়াই চালান ক্রনাল পান্ডিয়া। ৩৯ রান করেন তিনি। অধিনায়ক কেদার দেবদার করেন ৩৫ রান। পিএ কুমার করেন ৩৮ রান। বাংলার হয়ে তিন উইকেট নেন আকাশ দীপ। দুটি করে উইকেট নেন মুকেশ কুমার, শাহবাজ আহমেদ ও ঋত্বিক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:Indian team: দক্ষিণ আফ্রিকা সফরে কি নতুন সহ-অধিনায়ক পেতে চলেছে ভারতীয় দল? জল্পনা তুঙ্গে

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...