Saturday, June 13, 2026

Coal Scam Case: কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয়ের ভাই বিকাশ মিশ্র গ্রেফতার

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) অভিযুক্ত বিনয় মিশ্রের (Binay Mishra) ভাই বিকাশ মিশ্রকে (Bikash Mishra) গ্রেফতার করলেন সিবিআই আধিকারিকরা। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরই বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে বিকাশকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।

সিবিআই সূত্রে খবর, বুধবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিকাশ। আপাতত সেখানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল থেকে বিকাশকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আরও পড়ুন-Bipin Rawat-এর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা উত্তরাখণ্ডের, আগামিকাল দিল্লিতে শেষকৃত্য

তবে এখনই আদালতে তোলা সম্ভব নয় বিকাশ মিশ্রকে। হাসপাতাল থেকে ছাড়া পেলে তারপর আদালতে তুলবেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার গোয়েন্দারা। তবে সিবিআই সূত্রে খবর, আপাতত তাদের তত্ত্বাবধানেই হাসপাতালে থাকবেন কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...