Monday, February 23, 2026

প্রতীক্ষার অবসান! ১২ ডিসেম্বরই মুক্তি পেতে চলেছে হুগলির সাঁওতালী কন্যার গান,’জুদাইয়া বে’

Date:

Share post:

চাঁদমণি হেমব্রম। বয়স ১৫ বছর। বাড়ি হুগলি জেলার চুঁচুড়া মহকুমার পাণ্ডুয়া থানার ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতের মুল্টি গ্রামে। তালিম ছাড়াই ঝাঁ-চকচকে শহুরে পেশাদার স্টুডিয়োয় ডাক পাওয়ার গল্পটা যেন রূপকথা! সাঁওতালি মেয়ে তাঁর নিজের প্রতিভাতে সোশ্যাল মিডিয়া ছেড়ে ঢুকে গেল রেকর্ডিং স্টুডিয়োতে। আগামী ১২ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে তাঁর গাওয়া গান ‘জুদাইয়া বে’।গানটিতে সুর দিয়েছেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর আয়েশান আদ্রি। এর আগে একাধিক নিজের সুর করা গান গেয়ে ইন্ডাস্ট্রতে খ্যাতি অর্জন করেছেন আয়েশান।

আরও পড়ুন:Nadia: শিল্পস্থাপনে নদিয়ার পর্যটনে জোর, দ্রুত নবদ্বীপ-মায়াপুর সংযুক্তিকরণে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পান্ডুয়া খন্যানের মুল্টি গ্রামের আদিবাসী কিশোরী চাঁদমণি হেমব্রমের গাওয়া দু’টি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। একটি রবীন্দ্রনাথের ‘সখী, ভাবনা কাহারে বলে’, অন্যটি সঙ্গীতশিল্পী নেহা কক্করের গাওয়া ‘ও হমসফর’।তালিম না-থাকা সত্ত্বেও চাঁদমণির গান গাওয়ার অনায়াস ভঙ্গি খুব পছন্দ হয় সকলের। নেট-দুনিয়ার নাগরিকেরা প্রশংসায় ভরিয়ে দেন মেয়েটিকে। এক নিমেষে যেন চাঁদমণির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রথমে সাঁওতালি ও বাংলা গান রেকর্ড করেন চাঁদমণি। এর পরই ডাক আসে হিন্দি গান গাওয়ার। যোগাযোগ করেন সুরকার আয়েশান আদ্রি।  পাঞ্জাবের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও কম্পোজার আয়েশান আদ্রির নির্দেশে বর্ধমানের একটি স্টুডিয়োতে গিয়ে একটি হিন্দি গান রেকর্ড করে চাঁদমণি।

সাত বছর আগে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চাঁদমণির বাবা।মা আর দুই ছোট বোনকে নিয়ে চাঁদমণির পরিবার। মায়ের সঙ্গে মাঠে ধান রোয়া, ধান কাটা-সহ সব কাজে সঙ্গী দশম শ্রেণির ছাত্রী চাঁদমণিও। মামারবাড়ি পাশেই।মামার মোবাইলেই গান শুনে চর্চা চলে চাঁদমণির। তার সেই গান শুনেই গত মাসে ত্রাণ বিলি করতে আসা শ্যাম হাঁসদা নামে এক আদিবাসী যুবক মোবাইলে রেকর্ড করে তা ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে দেয়।  আর সেই গান শুনে দুর্গাপুরের বাসিন্দা চিরঞ্জিৎ ধীবর ১২ মে নিজের ফেসবুকে ও ইউটিউবে পোস্ট করেন। তারপরেই তা ‘ভাইরাল’।এখন চাঁদমণির গান শুধু রিলিজের অপেক্ষা। তার জন্য প্রহর গুণছে গোটা বাংলা।


spot_img

Related articles

ধর্ম দেখে কম্বল-রাজনীতি রাজস্থানে: এভাবে ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিজেপি নেতার!

নরেন্দ্র মোদির ভোটার হলে তবেই বিজেপির হাত থেকে অনুদান পাওয়া যাবে। বাংলায় বিজেপির সরকার নেই, তাই উন্নয়নে বঞ্চনা।...

নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হার! নেটিজেনদের তোপের মুখে পাণ্ডিয়ার প্রেমিকা

নরেন্দ্র মোদি স্টেডিয়মে ফিরল স্বপ্নভঙ্গের স্মৃতি। ২০২৩ সালের নভেম্বরে এই স্টেডিয়ামেই একদিনের বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত।এবার টি২০ বিশ্বকাপে...

জলাভূমি ভরাট-মামলায় ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার, কেন্দ্রীয় মন্ত্রককে যুক্ত করার নির্দেশ

পূর্ব কলকাতার (East Kolkata) জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই...

সেলেব-আবাসন আরবানায় অগ্নিকাণ্ড: অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক। সোমবার সকালে আনন্দপুর-এর নাজিরাবাদ সংলগ্ন ‘আরবানা কমপ্লেক্স’ (UrbanaComplex) -এর একটি টাওয়ারে...