Monday, June 8, 2026

Virat Kohli: দেওয়া হয়েছিল ৪৮ ঘন্টা, নেতৃত্ব ছাড়তে রাজি ছিলেন না বিরাট: সূত্র

Date:

Share post:

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ( T-20) পর একদিনের ক্রিকেটের ( ODI) থেকেও অধিনায়কত্ব হারিয়েছেন বিরাট কোহলি( Virat Kohli)। বুধবার আচমকাই বিসিসিআইয়ের ( BCCI) তরফ থেকে জানিয়ে দেওয়া হয় টি-২০ পর একদিনের ক্রিকেটেও নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর যাতে কিছুটা হতবাক ক্রিকেট বিশ্ব। জল্পনা ছিলই, টি-২০ পর একদিনের ক্রিকেটও নেতৃত্বের ভার উঠবে রোহিতের ওপর। আর বুধবারই তাতে শিলমোহর পড়ল। তবে সুত্রের খবর এখনই একদিনের ক্রিকেটের থেকে অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না বিরাট। আর এরপরেই বোর্ডের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় নতুন অধিনায়কের নাম।

এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, বিরাটকে নেতৃত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না তিনি। এরপরেই বোর্ডের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় নতুন অধিনায়কের নাম। বিরাটকে যে নেতৃত্ব থেকে সরানো হতে পারে সেই জল্পনা ছিলই আগেই। কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে কোহলিকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে কোনও কিছুই বলা হয়নি। শুধু মাত্র ঘোষণা করে দেওয়া হয় টি-২০ এবং একদিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তার আগে নতুন অধিনায়ক যথেষ্ট সময় দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই জন্যই এখন থেকেই দলের নেতৃত্ব তুলে দেওয়া হল রোহিতের হাতে।

এছাড়াও সেই সূত্র থেকে জানা যাচ্ছে, কোহলির নেতৃত্বে আইসিসির কোনও ট্রফি জিততে পারেনি ভারতীয় দল। কোহলির নেতৃত্ব নিয়ে দলের অন্দরেই উঠছিল বার বার প্রশ্ন। এছাড়াও শোনা যাচ্ছে, বোর্ডের কাছে সিনিয়র ক্রিকেটারদের থেকে নাকি এসেছিল অভিযোগ। আর তারপরই নড়েচড়ে বসে ভারতীয় বোর্ড।

আরও পড়ুন:UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অঘটন, গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বার্সা

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...