Monday, June 8, 2026

তিন বছর পর জেলমুক্তি হতে পারে Sudha Bharadwaj-এর, রয়েছে একাধিক শর্ত

Date:

Share post:

তিন বছরের বেশি সময় জেলে থাকার পর এবার মুক্তি মিলতে পারে ভীমা-কোরেগাঁও মামলায় (Bhima Koregaon Case) অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজের (Sudha Bharadwaj)। সমাজকর্মীর গতিবিধির উপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তবে একাধিক কঠোর শর্তেই জেল থেকে ছাড়া পেতে পারেন সুধা (Sudha Bharadwaj)। বৃহস্পতিবার এনআইএ-র ( National Investigation Agency) বিশেষ আদালত ৫০ হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে।

শর্তগুলি হল–
*আদালতের অনুমতি ছাড়া সুধা ভরদ্বাজ মুম্বই ছাড়তে পারবেন না।
*সুধা আইনজীবী হিসেবে কাজ করা সত্ত্বেও ছত্তিসগড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
*সুধাও কোনও জমায়েত হাজির হতে পারবেন না।

আরও পড়ুন-M17-v5: শেষপর্যন্ত পাওয়া গেল M17-v5 হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স

সুপ্রিম কোর্টের (Supreme Court) তিন বিচারপতির বেঞ্চ সুধাকে জামিন দেওয়া নিয়ে বম্বে হাই কোর্টের (Bombay High Court) রায়কেই বুধবার বহাল রেখেছিল। জামিনের শর্ত নির্ধারণের জন্য আজকের মধ্যে ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজকে এনআইএ-র বিশেষ আদালতে হাজির হতে বলা হয়েছিল। আজ তাঁর আইনজীবী যুগ মোহিত চৌধুরি আদালতে হাজির হয়ে আবেদন জানান, আর্থিক বন্ডে সুধাকে জামিন দেওয়া হোক। তিনি আবেদন জানান, সুধাকে মহারাষ্ট্রের মধ্যে ভ্রমণের এবং তাঁর বাড়ি হরিয়ানা ও কর্মস্থল ছত্তিশগড় যাওয়ার অনুমতি দেওয়া হোক। এনআইএ-র বিশেষ আদালতের আইনজীবী প্রকাশ শেট্টি আর্থিক বন্ডের বিনিময়ে জামিনের আবেদনের বিরোধিতা করেননি। তবে সুধার মুম্বই ছেড়ে অন্য কোথাও যাওয়া নিয়ে আপত্তি তোলেন। সুধার পাসপোর্টও জমা রাখতে বলেছে আদালত।

এই মামলার শুনানির সময় সুধা ভরদ্বাজকে হাজির থাকার নির্দেশ দিয়েছে কোর্ট। বিচারকের নির্দেশ, মামলা নিয়ে সুধা কোনও জায়গায় মৌখিক বা লিখিত মন্তব্য করতে পারবেন না। বিচারক নির্দেশ দিয়েছেন, “নিকটাত্মীয় ছাড়া অভিযুক্ত সুধা ভরদ্বাজের পাশে কারোর যাওয়া নিষেধ।” সুধার আইনজীবী যুগ মোহিত চৌধুরি জানিয়েছেন, আগামিকাল,শুক্রবার জেল থেকে ছাড়া পাবেন সুধা ভরদ্বাজ।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...