Monday, April 6, 2026

ত্রিপুরায় শাসকের ‘রোষানলে’ পড়া সেই ২ সাংবাদিককে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

ত্রিপুরায়(Tripura) সাম্প্রদায়িক হিংসার গ্ৰাউন্ড রিপোর্টিং করতে গিয়ে শাসকের রোষানলে পড়েছিলেন অনলাইন নিউজ পোর্টালের দুই মহিলা সাংবাদিক। তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ এই দুই সাংবাদিককে(Journalist) বুধবার রক্ষাকবচ দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। এদিন আদালতে তরফে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারী ধারা স্থগিত করা হয়েছে।

ত্রিপুরা পুলিশের দায়ের করা দুটি এফআইআর খারিজের দাবিতে সাংবাদিক সমৃদ্ধি সাকুনিয়া, স্বর্ণা ঝা এবং তাঁদের সংস্থা – এইচডব্লিউ নিউজ নেটওয়ার্ক (থিও কানেক্ট প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত) শীর্ষ আদালতে একটি আবেদন জানায় গত ১৪ নভেম্বর। তাঁদের অভিযোগ ছিল যে, ‘সংবাদমাধ্যমকে ইচ্ছাকৃত ভাবে হেনস্থা করা হচ্ছে।’মামলাটি বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়, সূর্যকান্ত এবং বিক্রম নাথের একটি বেঞ্চে বিচারাধীন ছিল। বেঞ্চ দুটি এফআইআর-এর পরবর্তী সমস্ত প্রক্রিয়া স্থগিত করেছে এবং ত্রিপুরা সরকার ও পুলিশকে চার সপ্তাহের মধ্যে এই আবেদনের প্রেক্ষিতে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে।

আরও পড়ুন:Issue BSF: বিএসএফ নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট ধনকড়ের, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

উল্লেখ্য, ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ভুয়ো খবর প্রকাশের অভিযোগে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ। আদালত অবশ্য দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছিল আগেই। এখন তাঁদের বিরুদ্ধে এফআইআর পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...