Friday, April 3, 2026

মহিলা-শিশু নির্যাতন ঠেকাতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? সৌগতর প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

ভারতে শিশু ও মহিলাদের উপর সবচেয়ে বেশি নিগ্রহের ঘটনা ঘটে এটা কি ঠিক? শেষ তিন বছরে বিভিন্ন রাজ্যে শিশু ও মহিলাদের উপর কতগুলি হিংসা বা অত্যাচারের ঘটনা ঘটেছে? দেশের শিশুদের উপর বিভিন্ন ধরনের অত্যাচারের ঘটনা বাড়ছে এ বিষয়ে সরকার কি ওয়াকিবহাল? মহিলা ও শিশুদের উপর নিগ্রহের ঘটনা ঠেকাতে বর্তমানে যে সমস্ত আইন আছে সেগুলি কি পুনর্বিবেচনা করে দেখার প্রয়োজন আছে বলে সরকার মনে করে? মহিলা ও শিশু নির্যাতন ঠেকাতে সরকার কি কোনও পদক্ষেপ করেছে? এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানের কোনও উদ্যোগ নিয়েছে? শুক্রবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এই প্রশ্নগুলি জানতে চান নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কাছে।

সৌগত রায়ের এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এই পরিসংখ্যান নিয়মিতই নথিবদ্ধ করে। এনসিআরবির পরিসংখ্যান থেকে জানা গিয়েছে ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে গোটা দেশে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে যথাক্রমে ৩ লাখ ৭৮ হাজার ২৩৬, ৪ লাখ ৫ হাজার ৩২৬ এবং ৩ লাখ ৭১ হাজার ৫৩০টি। পাশাপাশি এই তিন বছরের শিশু নিগ্রহের ঘটনা ঘটেছে যথাক্রমে ১ লাখ ৪১ হাজার ৬৪টি, ১ লাখ ৪৮ হাজার ৯০টি এবং ১ লাখ ২৮ হাজার ৫৩১টি। সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। তাই বিভিন্ন রাজ্যে শিশু ও মহিলাদের উপর অত্যাচার ঠেকানোর দায়িত্ব রাজ্য পুলিশের উপর বর্তায়। শিশু ও মহিলাদের উপর নিগ্রহ বন্ধ করতে কেন্দ্র একাধিক পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Locket Met Modi: বিজেপি রাজ্য নেতৃত্বকে ছাড়া একাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লকেটের, জল্পনা তুঙ্গে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...