Thursday, June 4, 2026

Omicron:চোখরাঙাচ্ছে ওমিক্রন! করোনার নয়া প্রজাতির কবলে তিন বছরের শিশু সমেত আরও ৬

Date:

Share post:

চোখরাঙাচ্ছে ওমিক্রন। দেশে আরও সাত জন কোভিড রোগীর শরীরে ধরা পড়ল করোনার এই নয়া ভ্যারিয়েন্ট। তার মধ্যে এক তিন বছরের শিশুও রয়েছে। করোনার নয়া রূপ নিয়ে নতুন করে উদ্বেগ ছড়াল দেশে। সাতজনই মহারাষ্ট্রের বাসিন্দা।

আরও পড়ুন:Dengue: অতি বৃষ্টিতে ডেঙ্গির বাড়বাড়ন্ত, দেবের প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে বলা হয় দেশে মোট ২৫ জন ওমিক্রন আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। তার পরেই এই সাত জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল।সবমিলিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২।যদিও প্রত্যেকেরই মৃদু উপসর্গ রয়েছে।

দেশের মধ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল কর্নাটকে। সেখানে দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাঁদের মধ্যে এক জন দক্ষিণ আফ্রিকা থেকে ওই রাজ্যে ফিরেছিলেন। এবং পরে তিনি দেশ ছেড়ে দুবাই চলে যান। দ্বিতীয় জন স্বাস্থ্যকর্মী। কিন্তু তিনি বিদেশে যাননি। তবে দিনে দিনে সংখ্যা বাড়তে থাকায় নতুন করে ভয় ধরাচ্ছে ওমিক্রন।


Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...