Tuesday, June 16, 2026

ATM Roberry: খাস কলকাতায় এটিএম ভেঙে টাকা হাতানোর চেষ্টা দুষ্কৃতীদের

Date:

Share post:

খাস কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা করল দুষ্কৃতীরা। সেন্ট্রাল এভিনিউয়ে (Central Avenue)ওই এটিএমটির বাইরের শাটার ভেঙে ফেলা হয়েছে। তছনছ করা হয়েছে এটিএমের ভিতরের অংশও। এটিএমটি  রক্ষীবিহীন ছিল বলেই অনুমান করছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লালবাজার থানার পুলিশ।

আরও পড়ুন:Weather Forecast: অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই রাজ্যে শুরু শীতের ইনিংস

শনিবার মধ্যরাতে ট্রপিকাল স্কুল অফ মেডিসিনের উল্টোদিকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। রবিবার সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় এক স্থানীয় বাসিন্দারা এটিএমটিকে লণ্ডভণ্ড অবস্থায় দেখে সেখানকার কর্তব্যরত ট্রাফিক পুলিশকে খবর দেন।  ঘটনাস্থলে ওই ট্রাফিক পুলিশও এসে দেখেন, এটিএম ভাঙার চেষ্টা করা হয়েছে। এরপরই লালবাজার কন্ট্রোল রুম (Lalbazar Control Room) ও বউবাজার থানা(Bowbazar Police Station)-এ খবর দেওয়া হয়।  আপাতত তারা তদন্ত করে দেখছে, কে বা কারা এই ঘটনা ঘটাল। এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনকে আটক করা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীরা টাকা লুঠপাট চালানোর জন্য এটিএমটি ভেঙেছে।

পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাতে দেখা গিয়েছে, শনিবার রাতে এক মাদকাসক্ত ব্যক্তিকে এটিএমের বাইরের অংশ ভাঙার চেষ্টা করছে। সেই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এটিএমের ভল্ট অর্থাৎ যেখানে টাকা রাখা থাকে, সেটি এখনও অক্ষত রয়েছে। দুষ্কৃতীরা কোনও টাকা হাতাতে পারেনি বলেই খবর। তবে ভল্টটিও ভাঙার চেষ্টা হয়েছিল বলে খবর। খাস কলকাতার বুকে কীভাবে এহেন ঘটনা ঘটল তা নিয়ে জল্পনা বাড়ছে।


Related articles

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...