Friday, June 19, 2026

7th pay Commission: নতুন বছরে বড় উপহার কেন্দ্রের, জানুয়ারিতেই বাড়ছে DA ও HRA

Date:

Share post:

দিওয়ালির পর এবার নিউ ইয়ারেও ফের সরকারী কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে এল মোদি সরকার। ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন। চলতি বছরে দিওয়ালি উৎসবের মরশুমে প্রায় ৩ শতাংশ বাড়ানো হয়েছিল ডিএ। ফের উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের বেতনবৃদ্ধির সুখবর দিল কেন্দ্রীয় সরকার।

সেভেন্থ পে কমিশনের সুত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা বর্ধিত বেতন দিয়েই নতুন বছর অর্থাৎ ২০২২ সালের শুরু করতে পারবেন। ডিএ বাড়ার পাশাপাশি হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ(HRA)-তে বেশ খানিকটা বাড়ানো হবে টাকার পরিমান। খুব স্বাভাবিকভাবেই এইচআরএ-খাতে টাকার পরিমান বাড়ানো হলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সরকারী কর্মচারীর মাসিক বেতনও।

সেভেন্থ পে কমিশনের রিপোর্ট বলছে, দিওয়ালির সময় যেখানে ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল নতুন বছরে সেই ডিএ-র পরিমান একলাফে ৩১ শতাংশ পর্যান্ত বাড়ানো হচ্ছে। শুধু ডিএ-ই নয়, নতুন বছরের জানুয়ারি থেকেই বাড়তে চলেছে হাউস রেন্ট অ্যলাউন্সও। উল্লেখ্য, এইচআরএ বৃদ্ধি  ১১.৫কার্যকরী হবে ১১.৫৬ শতাংশ রেলওয়ে কর্মীদের জন্য। মোটামুটিভাবে এক্স,ওয়াই এবং ডেজ এই ৩ টি ক্যাটেগরিতে বর্ধিত এইচআরএ-র পরিমান হবে যথাক্রমে ৫৪০০ টাকা,৩৬০০ টাকা ও ১৮০০ টাকা। উল্লেখ্য ডিএ যদি ৫০ শতাংশ পর্যন্ত বাড়ে তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ খাতে বৃদ্ধি পাবে ৩০ শতাংশ। সেই হিসাবে অনুযায়ী বাড়বে সরকারী কর্মচারীদের মাসিক বেতনের পরিমান।

আরও পড়ুন- KMC 50: দলবদলু-সুবিধাবাদীদের ভোট নয়, মৌসুমির প্রচারে বার্তা কুণালের

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...