Tuesday, April 7, 2026

করোনা আক্রান্ত করিনা-অমৃতা, দুই অভিনেত্রীর বিরুদ্ধে বিধি অমান্য করে পার্টির অভিযোগ

Date:

Share post:

এবার করোনার (Corona) কোপে দুই বলিউড অভিনেত্রী (Bollywood Actresses) করিনা কাপুর (Karina Kapoor) এবং অমৃতা আরোরা (Amrita Arora)। ইন্ডাস্ট্রিতে এরা দু’জনে অভিন্ন হৃদয় বন্ধু বলেই পরিচিত। বহু পার্টিতে তাঁদের একসঙ্গেই দেখা যায়। সাম্প্রতিক কালেও দু’জনে একসঙ্গে বেশ কিছু পার্টি করেছেন। তাই এদের করোনা আক্রান্ত হওয়ার পরপরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা এই দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত কোভিড (Covid-19) টেস্ট করান। এবং পজিটিভ হলে যেন কোয়ারেন্টাইনে থাকেন। BMC-এর তরফ থেকে অভিযোগ, করিনা কাপুর ও অমৃতা আরোরা অতিমারির বিধি অমান্য করে পার্টি করেছেন।

রিপোর্ট পজিটিভ আসার পর সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান করিনা। তিনি লিখেছেন, ”এখন নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। আমার পরিবারের সদস্য ও স্টাফেরা সকলেই দুটি করে ভ্যাকসিন নিয়েছে। আমার কোনও শারীরিক সমস্যা নেই। যাঁরা সস্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁরা কোভিড টেস্ট করিয়ে নেবেন।

আরও পড়ুন- পুলওয়ামা স্মৃতি ফিরিয়ে শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, মৃত ৩, আহত ১৪

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...