Wednesday, June 24, 2026

Netaji: নেতাজি জীবিত, নাকি মৃত?‌ কেন্দ্রের কাছে ২ মাসের মধ্যে জানতে চাইল হাইকোর্ট

Date:

Share post:

নেতাজি (Netaji Subash Chandra Bose) কি এখনও জীবিত?‌ নাকি তাঁর মৃত্যু হয়েছে? এই মর্মে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) একটি জনস্বার্থ মামলায় আগামী ৮ সপ্তাহ অর্থাৎ ২ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিয়ে স্পর্শকাতর বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দিয়েছে। খুব স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট-এর এমন নির্দেশে নেতাজি ইস্যুতে অস্বস্তি বাড়ল কেন্দ্রের। কারণ, এখনও পর্যন্ত নেতাজির মৃত্যু বা জীবিত থাকা নিয়ে কোনও ফাইল প্রকাশ করা হয়নি কেন্দ্রের তরফে। একইসঙ্গে ভারতীয় মুদ্রায় নেতাজির ছবি ছাপানো যায় কিনা, সেই বিষয়টিও কেন্দ্রকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে নেতাজি নেতাজি কি আদৌ জীবিত?‌ নাকি মারা গিয়েছেন?‌ এমন প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি হরেন বাগচী নামে জনৈক এক ব্যক্তি। হরেনবাবু তাঁর আবেদনে লেখেন, কেন্দ্র থেকে সাধারণ মানুষ, সকলেই নেতাজিকে ইচ্ছেমতো ব্যবহার করছেন। অথচ নেতাজি আদৌ জীবিত নাকি মৃত, তা জানানো হচ্ছে না। নেতাজি সংক্রান্ত কোনও ফাইল আদৌ প্রকাশিত হয়েছে , নাকিহয়নি, মামলা করে তাও জানতে চান তিনি। সেই সঙ্গে গান্ধীজির মতো নেতাজির ছবিও টাকায় ছাপানো যায় কিনা, জানতে চান।

আরও পড়ুন- করোনা আক্রান্ত করিনা-অমৃতা, দুই অভিনেত্রীর বিরুদ্ধে বিধি অমান্য করে পার্টির অভিযোগ

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...