Monday, April 6, 2026

কাশী বিশ্বনাথ ধামের সংস্কার হলো ২৫০ বছর পর, নয়া করিডর উদ্বোধনে বললেন মোদি

Date:

Share post:

আগামী বছর নির্বাচন উত্তরপ্রদেশে(Uttar Pradesh)। আর এই নির্বাচনকে পাখির চোখ করে উত্তরপ্রদেশ সফর বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। চলছে একের পর এক প্রকল্প উদ্বোধন। সেইমতো সোমবার দুদিনের বারাণসী(Varanasi) সফরে এসে কাশী বিশ্বনাথ মন্দিরের নয়া করিডর উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এটাও জানালেন, দীর্ঘ ২৫০ বছর পর সংস্কার করা হলো কাশী বিশ্বনাথ মন্দির।

সোমবার কাশী বিশ্বনাথ মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আগে গঙ্গার পাশেই কাশী বিশ্বনাথ মন্দির ছিল। বাবা বিশ্বনাথকে যখন প্রণাম করা হত, একইসঙ্গে মা গঙ্গার দর্শনও হয়ে যেত। কিন্তু সময়ের প্রবাহে সেই পথের মাঝে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল।” কিন্তু এবার “ঐতিহ্য ও আধুনিকীকরণের মিশেলে নতুন করিডর তৈরি করা হয়েছে।” পাশাপাশি কাজও প্রসঙ্গে বলতে গিয়ে আবেগঘন হয় পড়েন প্রধানমন্ত্রী। তিনি জানান, “কাশী যুগ যুগ ধরে নানা পরিবর্তন দেখেছে। বিভিন্ন সময়ে ঔরঙ্গজেব থেকে ব্রিটিশ শাসক, সন্ত্রাসবাদীদের আক্রমণের মুখেও পড়েছে। তবুও কাশীর উন্নয়ন থেমে থাকেনি। আজ উন্নয়ন, উৎকর্ষের পথে আরও একধাপ এগিয়ে গেল কাশী।” একইসঙ্গে তিনি দাবি করেন, ২০০-২৫০ বছর আগে কাশীর সংস্কারের কাজ হয়েছিল। তারপর এই প্রথম বিশ্বনাথ ধামের সংস্কারে এত কাজ হল।

আরও পড়ুন:Goa: বেটি বাঁচাও-এর বিজ্ঞাপনের খরচ নিয়ে মোদি সরকারকে ধুয়ে দিলেন মমতা

পাশাপাশি কাশীবাসীকে প্রণাম জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন বলেন, “কাশীতে একটাই সরকার রয়েছে। যার হাতে ডমরু রয়েছে, সেই মহাদেবের সরকারই এখানে চলে। এই করিডরও মহাদেবের কৃপাতেই হয়েছে। আমরা কেবল তা বাস্তবে রূপান্তর করেছি।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...