Friday, June 26, 2026

Abhishek In Goa: এজেন্সির ভয়ে বিজেপির কাছে মাথা নোয়াবে না তৃণমূল: তোপ অভিষেকের

Date:

Share post:

কর্মিসভার পরে জনসভা- গোয়ায় বিজেপিকে একের পর এক তিরে বিঁধলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বাদ যায়নি কংগ্রেসও (Congress)। ইডি-সিবিআই (ED-CBI), ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে বিরোধীদের দমন করতে চায় বিজেপি (Bjp)। কংগ্রেস-সহ অনেক বিরোধীই এজেন্সির ভয়ে ঘরে বসে থাকে। একমাত্র তৃণমূলই তাদের ভয় পায় না জানান অভিষেক। তিনি বলেন, “বিজেপির কাছে মাথা নোয়াবে না তৃণমূল। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, কিন্তু পালিয়ে যাব না”।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেন, দিল্লি-গুজরাটে বসে গোয়া শাসন করছে বিজেপি। তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় এলে, গোয়ার মানুষই গোয়া শাসন করবেন। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে তৃণমূল। “তারাই একমাত্র বিজেপির প্রতিপক্ষ।”

কর্মিসভার পরে জনসভাতেও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, আগেরবার গোয়ায় সরকার গড়তে ব্যর্থ হয়েছে কংগ্রেস। মানুষের রায়ের মর্যাদা দিতে পারেনি। পিছনের দরজা দিয়ে অন্যায়ভাবে গোয়ায় ক্ষমতা দখল করেছে বিজেপি- অভিযোগ তৃণমূল সাংসদের।

তৃণমূল প্রকৃত ধর্মনিরপেক্ষ দল বলে মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলাদের উন্নয়নে কাজ করবে তৃণমূল। তৃণমূলই প্রথম বাড়ির মহিলাদের জন্য ভাতা চালু করেছে। তৃণমূল যা প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করেছে। তৃতীয়বার ক্ষমতায় এসে সব নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, গোয়ার মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখছি, তাতে নিশ্চিত তাঁরা পরিবর্তন চাইছেন।

আরও পড়ুন:কাশী বিশ্বনাথ ধামের সংস্কার হলো ২৫০ বছর পর, নয়া করিডর উদ্বোধনে বললেন মোদি

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...