Thursday, April 2, 2026

Sc EastBengal: দলের খেলায় বিরক্ত লাল-হলুদ কোচ, বললেন ‘এখনও অনেক পরিশ্রম করতে হবে ইস্টবেঙ্গলকে’

Date:

Share post:

আইএসএলে ( Isl) কবে জয়ের মুখ দেখবে এসসি ইস্টবেঙ্গল( Sc Eastbengal)? এটাই এখন একমাত্র ভাবনা লাল-হলুদ কোচ মানোলো দিয়াজের। রবিবার কেরলা ব্লাস্টার্স ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে যা স্পষ্ট দিয়াজের কথায়। আইএসএলে ইতিমধ্যে ছয় ছয়টি ম‍্যাচ খেলে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলই একমাত্র দল যারা এখনও পযর্ন্ত একটা ম‍্যাচও জেতেনি। তাই তো কেরল ম‍্যাচের পর কার্যত বিরক্ত লাল-হলুদ কোচ। বললেন, এই রকম খেললে দলের পক্ষে এই মরশুমে জেতা সম্ভব নয়।

সাংবাদিক সম্মেলনে দিয়াজ বলেন,”তিন পয়েন্ট পাওয়ার মতো খেলতে পারছি না আমরা। এখনও অনেক পরিশ্রম করতে হবে। নিজেদের আরও উন্নত করে তুলতে হবে। আমাদের দলের অবস্থা এ রকমই। বিপক্ষ অনেক গোলের সুযোগ তৈরি করছে। কেরালাও তাই করেছে। আমরা শুরুতে এক গোলে পিছিয়েও যেতে পারতাম। তবে আমাদের সৌভাগ্য, শুরুতে কেরালার গোল বাতিল হয়ে যায়। আমরা এক গোল দিলাম। তবে সেটাও ধরে রাখতে পারলাম না।”

গোল দিয়েও প্রতিম‍্যাচে গোল হজম করতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। বারবার প্রশ্নের মুখে পরছে ইস্টবেঙ্গলের রক্ষণ থেকে মাঝমাঠ। কেন প্রতি ম‍্যাচে খেলানো হচ্ছে রাজু গায়কোয়ারকে?? এর জবাবে লাল-হলুদ কোচ বলেন, “শুধু ডিফেন্স,মাঝমাঠ নয়, পুরো দলের খেলাতেই উন্নতি দরকার। এই উন্নতিটা কোচ, খেলোয়াড় সবাইকেই করতে হবে। আর দলের যা অবস্থা, তাতে রাজুকে খেলাতেই হচ্ছে। আর প্রতি ম্যাচেই ভুল হচ্ছে।”

আরও পড়ুন:Shoaib Akhtar: দু’মাস পিছিয়ে গেল শোয়েব আখতারের হাঁটুর অস্ত্রোপচার, টুইটারে বিশেষ প্রসঙ্গ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের

Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...