Tuesday, June 16, 2026

Accident: দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে বাস উল্টে দুর্ঘটনা, মৃত ২,জখম বহু

Date:

Share post:

দিঘা যাওয়ার পথে ফের দুর্ঘটনার কবলে পর্যটকেরা। সোমবার সন্ধ্যায় নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কে পিছাবনি বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার পড়ে বাসটি। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১৩ জন। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন:Fire: লিলুয়ায় বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউসে বিধ্বংসী আগুন

স্থানীয় সূত্রের খবর, বাসটি হলদিয়ার কুকড়াহাটি থেকে দিঘার উদ্দেশে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারানোয় বাসটি রাস্তার পাশে নেমে। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন। পাশাপাশি কাঁথি থানা থেকে পুলিশ বাহিনীও দ্রুত ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যাত্রীদের মধ্যে দুজনের মৃত্যু হয় বলে খবর। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে একজনের বাড়ি রামনগরে, আরেকজন মন্দারমনির বাসিন্দা।

কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সোমনাথ সাহা জানান, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত চলছে।’’ তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা পরিষ্কার নয়। বাসের যান্ত্রিক গোলযোগের জন্যই এই দুর্ঘটনা বলেই অনুমান করা হচ্ছে।


Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...