Friday, April 3, 2026

কলকাতা পুলিশের উদ্যোগে মহিলাদের নিরাপত্তায় দেশে প্রথম Hot Line Kiosk চালু, জানুন বিস্তারিত

Date:

Share post:

মহিলাদের নিরাপত্তায় এবার হটলাইন কিয়স্ক (Hot Line Kiosk) চালু কলকাতায় (Kolkata)। বিধাননগরে শ্লীলতাহানির ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা পুলিশ চালু করল হটলাইন কিয়স্ক। রাত হোক বা দিন বিপদে পড়লে যে কোনও সময় সরাসরি এই কিয়স্কে এসেই অভিযোগ জানানো যাবে৷ গোটা দেশে এমন উদ্যোগ প্রথম বলে দাবি কলকাতা পুলিশের (Kolkata Police)৷

আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) ঠিক উল্টোদিকে বসানো হয়েছে এই হটলাইন স্মার্ট কিয়স্ক। বিপদে পড়লে কিয়স্কে ঢুকে বোতামে ক্লিক করলেই খবর পৌঁছে যাবে লালবাজারের কন্ট্রোল রুমে (Lalbazar Police Control Room)। পাশাপাশি খবর পৌঁছে যাবে স্থানীয় থানাতেও। যার জেরে সেই মুহূর্তে ব্যবস্থা নিতে পারবে পুলিশ।

আরও পড়ুন-Char Dham Road: নিরাপত্তার প্রয়োজন, চারধাম সংযোগকারী রাস্তা চওড়া করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

পুলিশ সূত্রে খবর, এবার থেকে নিয়মিত ভাবে কাজ করবে এই হটলাইন কিয়স্ক। মহিলারা কোনও রকম বিপদে পড়লে সরাসরি এই হটলাইন কিয়স্কে (Hot Line Kiosk) যোগাযোগ করলেই মিলবে সহযোগিতা। এই কিয়স্ক প্রযুক্তিগত ব্যবস্থার মধ্য দিয়ে নিজের অভিযোগ জানাতে পারবেন। সেখানে থাকছে ‘কমপ্লেন্ট বুথ’। সেখানে অভিযোগ জানালেই করা হবে পদক্ষেপ। অভিযোগ জানাতে গেলে অভিযোগকারিণীকে ভিডিয়ো কলের মাধ্যমে দেখতে পাবে সংশ্লিষ্ট থানার পুলিশ। সেখানে তিনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এছাড়া কিয়স্কে থাকা ফোন থেকেও সরাসরি অভিযোগ করা যাবে। আবার ভুয়ো কল ধরার ব্যবস্থাও রয়েছে।

মঙ্গলবার এই কিয়স্ক পরিদর্শন করেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া ও ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা। আকাশ মাঘারিয়া জানিয়েছেন, মহিলা বা যেকোনও নাগরিক কোনও অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়লে এই হটলাইন কিয়স্কের সাহায্য নিতে পারবেন। এর জন্য থানায় বা লালবাজারে যেতে হবে না। কিয়স্কে সবসময় থাকবেন কর্মী। কমপ্লেন্ট বুথে নিজেদের অভিযোগ জানালেই তা নিয়ে পদক্ষেপ করবে পুলিশ।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...