Sunday, March 15, 2026

Poonch: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, পুঞ্চে এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক সন্ত্রাসবাদী। সোমবার জম্মু-কাশ্মীরে ফিরে আসে পুলওয়ামার জঙ্গি হামলার স্মৃতি। শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২ জন পুলিশ, ১৪ জন আহত হন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিরাপত্তাবাহিনী খতম করল এক জঙ্গিকে। পুলিশ সূত্রে খবর, পুঞ্চের (Poonch) সুরানকোট এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে। তাতেই এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-Parliament Winter Session 2021: উত্তপ্ত সংসদ চত্বর: সাংসদদের মিছিল, ধর্না

সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে আগেই খবর ছিল, সেই মতো নিরাপত্তাবাহিনী পুঞ্চের (Poonch) সুরানকোট এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সূত্রের খবর, প্রথমে জঙ্গিরাই বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। তারপর গুলি চালায় জওয়ানরা। এরপরই বাহিনীর গুলিতে এক জঙ্গি খতম হয়। এখনও গুলির লড়াই চলছে।

আরও পড়ুন-BJP: ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি, রাজ্য নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে দিব্যি হাজির প্রার্থী!

শ্রীনগরের জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন তিনি।

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...