Saturday, April 4, 2026

মেয়াদ শেষের আগেই ইস্তফা দুর্গাপুর পুর নিগমের মেয়রের

Date:

Share post:

মেয়াদ শেষ হওয়ার অনেকটা আগেই দুর্গাপুর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ অগস্তি। তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে দুর্গাপুর তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এ নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে চলেছে শাসকদল। মনে করা হচ্ছে, ওই দিনই পরবর্তী মেয়র কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দুর্গাপুর তৃণমূলের একাংশ সূত্রে খবর, মাস খানেক আগেই দুর্গাপুর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন দিলীপ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও তিনি এ কথা জানিয়েছিলেন বলে জোড়াফুল শিবিরের একাংশের বক্তব্য।

শারীরিক অবস্থার কারণেই মেয়র পদ থেকে সরে যেতে চাইছিলেন সত্তরোর্ধ্ব ওই প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক। তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে সোমবার। এ কথা জানিয়েছেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধান উপাধ্যায়।

আরও পড়ুন- Lakhimpur Kheri Case: লখিমপুরকাণ্ডে প্রবল চাপে মন্ত্রী-পুত্র, পরিকল্পিত খুনের চেষ্টা-সহ কড়া ধরায় অভিযোগ সিটের

মঙ্গলবার সকালে তৃণমূলের পাঁচগাছিয়া এলাকার কার্যালয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানেই নতুন মেয়র কে হবেন তা স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় বর্তমানে ওই পুরনিগমের ডেপুটি মেয়র। তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা।

২০১৭ সালে দুর্গাপুর নগর নিগমের ভোটে অরাজনৈতিক ব্যাক্তিত্ব হিসেবে দিলীপ অগস্তিকে নগর নিগমের ১১ নম্বর ওয়ার্ড থেকে জিতিয়ে আনা হয়। মেয়র হিসেবে শপথ নেন প্রাক্তন আমলা দিলীপ অগস্তি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...