Tuesday, June 23, 2026

Bengal: কনার্টকের বিরুদ্ধে জয় পেয়েও বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে পৌঁছতে পারল না বাংলা

Date:

Share post:

কনার্টকের( Karnataka) বিরুদ্ধে জয় পেয়েও বিজয় হাজারে ট্রফির ( Vijay Hazare Trophy) নক আউট পর্বে পৌঁছতে পারল না বাংলা ( Bengal)। মঙ্গলবার কর্নাটকের বিরুদ্ধে ৪ উইকেটে জেতেন সুদীপ চট্টোপাধ্যায়ের দল। কিন্তু এই জয়ের পরেও নক আউটে যাওয়া হল না বাংলার। কারণ রান রেট। যেহেতু পন্ডিচেরি মুম্বইকে হারিয়েছে, আর তামিলনাড়ুকে হারিয়েছে বরোদা। তাই রান নেটের কারণে বেরিয়ে গেল বাংলা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নামে মণিশ পান্ডের কর্নাটক। প্রথমে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে কর্নাটক। কর্নাটকের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন অধিনায়ক মণিশ পান্ডে। ৯০ রান করেন তিনি। করুন নায়ার করেন ২৫ রান। বাংলার হয়ে চার উইকেট নেন প্রদিপ্ত প্রামানিক। ২ উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়। একটি করে উইকেট নেন আকাশদীপ এবং শাহবাজ আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় বাংলা। সৌজন্যে অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ও ব্যাটার ঋত্বিক রায়চৌধুরী। সুদীপ করেন ৬৩ রান। এবং ঋত্বিক করেন ৪৯ রান। শাহবাজ আহমেদ করেন ২৬ রান। ২২ রান করেন শুভঙ্কর।

বাংলা এই জয় পেলেও রান রেটের জেরে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে তামিলনাড়ু।

আরও পড়ুন:Mohammad Azharuddin: আজহারউদ্দিনের টুইটে আরও একবার সংবাদ শিরোনামে বিরাট-রোহিত সম্পর্ক

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...