Friday, April 3, 2026

Bcci: সরকারিভাবে একদিনের সিরিজ না খেলার কোন আবেদন করেননি বিরাট, জানালেন বিসিসিআইয়ের এক কর্তা

Date:

Share post:

মঙ্গলবার সকালে জানা যায় ব্যক্তিগত কারণে একদিনের সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। মেয়ের জন্মদিন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দক্ষিণ আফ্রিকায় (South Africa) একদিনের সিরিজ থেকে বিরতি নিতে চাইছেন বিরাট কোহলি। আর এই নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে কি বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে কোন মত বিরোধ তৈরি হয়েছে? তাই একদিনের সিরিজ থেকে নাম সরিয়ে নিচ্ছেন কোহলি? আর এবার এই নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে এল বড় বার্তা। যা বিরাট-রোহিত সম্পর্কের জল্পনাগুলিকে উড়িয়ে দেয়।

এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, এখনও অবধি সরকারিভাবে বিরতির কোনও আবেদন করেননি বিরাট কোহলি। এখনও অবধি, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বা সচিব জয় শাহের কাছে বিরাট কোহলি কোনও সরকারি আবেদন করেননি একদিনের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার জন্য। পরবর্তীকালে যদি কোনও সিদ্ধান্ত আসে আগামী দিনে বা ঈশ্বর না করুন, যদি কোনও চোট লাগে, তাহলে পরিস্থিতি আলাদা হতে পারে। এখনও অবধি যা দাঁড়িয়ে আছে, উনি জানুয়ারির ১৯, ২১ ও ২৩ তারিখে তিনটি একদিনের ম‍্যাচ খেলবেন।”

আরও পড়ুন:Bengal: কনার্টকের বিরুদ্ধে জয় পেয়েও বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে পৌঁছতে পারল না বাংলা

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...