Friday, April 3, 2026

Mohammad Azharuddin: আজহারউদ্দিনের টুইটে আরও একবার সংবাদ শিরোনামে বিরাট-রোহিত সম্পর্ক

Date:

Share post:

সরগরম ভারতীয় দলের ( Indian Team) অন্দরমহল। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে( Virat kohli) সরিয়ে দিতেই, বিরাট আর রোহিতের সম্পর্ক নিয়ে একের পর এক বিতর্ক উঠে আসছে। আর এবার সেই বিতর্ক আরও জরালো করে দিল মহম্মদ আজহাউদ্দিনের একটি টুইট। বলা যায় আগুনে ঘি ঢাললেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।

এদিন প্রাক্তন এই ক্রিকেটার টুইটারে লেখেন,” বিরাট কোহলি জানিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না। অন্যদিকে রোহিত শর্মা আসন্ন টেস্টে খেলছেন না। বিরতি নেওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু সময়টা আরও একটু ভাল হতে পারত। এটা দু’জনের দ্বন্দের অনুমানকে আরও জোরাল করে। ক্রিকেটের অন্যদিকটার কথাও ছাড়া যাচ্ছে না।”

আর আজহারউদ্দিনের এই টুইটের পরই  বিরাট-রোহিত ইস্যু যে বেশি করে ভাবাবে, তা বলাই বাহুল্য।

গত সোমবার অনুশীলনের সময় চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা। আর মঙ্গলবার সকালে জানা যায় ব্যক্তিগত কারণে একদিনের সিরিজ থেকে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি নাকি সেটা বিসিসিআই (BCCI) কর্তাদের জানিয়েও দিয়েছেন। আর এই ঘটনার পরই  ক্রিকেটমহলের একাংশের দাবি, পঞ্চাশ ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে ছেঁটে ফেলার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

আরও পড়ুন:Priyank Panchal: ‘ভারতীয় দলে সুযোগ পাব আশা করিনি’, বললেন প্রিয়াঙ্ক পাঞ্চাল

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...