Monday, April 6, 2026

Mamata Banerjee: গোয়া থেকে ফিরেই আজ পুরভোটের প্রচারে উত্তর কলকাতায় মমতা

Date:

Share post:

পুরভোটের প্রচারে উত্তর থেকে দক্ষিণে তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার, ফুলবাগানে উত্তর কলকাতার প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার, দক্ষিণ কলকাতার প্রার্থীদের সমর্থনে সভা করবেন বেহালা ও বাঘা যতীনে।

গোয়ায় গিয়ে ঝড় তুলেছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দ্বীপরাজ্য থেকে ফিরেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নামছেন তৃণমূল নেত্রী। বুধবার, ফুলবাগানে (PhoolBagan) উত্তর কলকাতার (Kolkata) প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা৷ বৃহস্পতিবার, বেহালা চৌরাস্তা এবং বাঘা যতীনে দক্ষিণ কলকাতার প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি।

আরও পড়ুন: High Court: বিজেপির আবেদন খারিজ, কলকাতা পুরভোটে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

এদিন, ফুলবাগানে উত্তর কলকাতায় তৃণমূলের ৬০ জন প্রার্থীকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। থাকবেন শীর্ষ নেতৃত্বও। বৃহস্পতিবার, তৃণমূল সুপ্রিমোর জোড়া সভায় বেহালা, টালিগঞ্জ ও যাদবপুরের বিস্তৃত এলাকার প্রার্থীর হয়ে প্রচার সারবেন মমতা। ৮৪ জন প্রার্থীর পাশাপাশি থাকবেন শীর্ষ নেতৃত্বও।

বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে কলকাতা পুরসভা নির্বাচনের ফল নিয়ে অনেকটাই নিশ্চিন্ত শাসকদল। তবে, তৃণমূল সুপ্রিমোর নির্দেশে প্রচারে ঢিল দিচ্ছে না দল। শেষলগ্নের প্রচারে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...