Monday, March 16, 2026

সংসদের কাজে বাধা! বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভে BJP সাংসদরা

Date:

Share post:

এবার সংসদ (Parliament Winter Session) ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) সাংসদরা। তাঁদের অভিযোগ, সংসদের কাজে বাধা দিচ্ছেন বিরোধীরা। অধিবেশনের শুরুতে বিরোধীদের বিক্ষোভের জেরে ১২ টো থেকে রাজ্যসভা(Rajya Sabha) ও লোকসভা (Lok Sabha)-এ দুপুর ২টো পর্যন্ত অধিবেশন স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন: Abhishek Banerjee: পুর-প্রচারে ঝড় তুলতে পথে নামছেন অভিষেক, পরপর দুদিন রোড-শো

বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তৃণমূল কংগ্রেস সহ মোট ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের শুরুতেই সাসপেন্ড করা হয়। রাজ্যসভার চেয়ারপার্সন বেঙ্কাইয়া নাইডু জানিয়েছিলেন, সাংসদরা ব্যক্তিগতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলে তাদের সাসপেনশন তুলে নেওয়া হতে পারে। কিন্তু সাংসদরা তার করেননি। তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ, মিছিল করেছেন। একইসঙ্গে বাকি সাংসদরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছেন।

আরও পড়ুন: Kunal Ghosh: দিলীপের “পচা গঙ্গা”র পাল্টা দিলেন কুণাল, ছাড়লেন না শুভেন্দু-শোভনকেও

বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে সংসদের কাজ ব্যাহত হচ্ছে।  গুরুত্বপূর্ণ বিল পাশ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা করাও সম্ভব হচ্ছে না। সেই কারণে এ দিন সকালে সংসদের বাইরে বিজেপির (BJP) ১২ জন সাংসদ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা স্লোগান দিতে থাকেন, “বিরোধীদের গুণ্ডাগিরি চলবে না”।

বুধবারও লোকসভা ও রাজ্যসভায় অধিবেশনের শুরুতেই  লখিমপুর কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে দুই কক্ষের ওয়েলে নেমে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...