Friday, June 26, 2026

Virat Kohli: ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলছি’, সাংবাদিক বৈঠকে বললেন কোহলি

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলি ( Virat Kohli)। বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তিনি। গত মঙ্গলবার একটি খবর ওঠে যে, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে বিরতি নিতে চান কোহলি। বুধবার সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিলেন তিনি। বুধবার সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি জানিয়েছেন, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলছেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন,” আমি আসন্ন একদিনের আন্তর্জাতিকের নির্বাচনের জন্য রয়েছি। কিছু বিষয় সামনে এসেছে আগে যেখানে আমি কোনও পর্বে সামিল হতে চলেছি, এই ধরণের বিষয়গুলি একেবারেই সত্য নয়। একদিনের ক্রিকেটে খেলার জন্য আমি তৈরি।”

এরপাশাপাশি বিরাট বলেন,” টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমাকে ফোন করেন প্রধান নির্বাচক। তিনি জানিয়ে ছিলেন একদিনের ক্রিকেটে আমাকে অধিনায়ক রাখা হচ্ছে না।”

গতকাল একটি খবর উঠে আসে যে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের থেকে বিরত নিতে চান কোহলি। সেই সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। আর বুধবার সেই সব গুঞ্জনে জল ঢেলে দিলেন কোহলি। জানিয়ে দিলেন তিনি একদিনের সিরিজে খেলার জন্য তৈরি।

আরও পড়ুন:Ruturaj Gaikwad: বিজয় হাজারেতে অনন‍্য নজির রুতুরাজের, ছুঁলেন বিরাট কোহলিকে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...