Saturday, June 6, 2026

কোভিড টিকা নিয়ে এবার কড়া হুঁশিয়ারি গুগলের

Date:

Share post:

কোভিড টিকা নিয়ে এবার কড়া হুঁশিয়ারি গুগলের। কর্মীদের উদ্দেশে কড়া বার্তা, প্রত্যেককে কোভিড টিকা নিতেই হবে। না নিলে, এমনকি টিকা সংক্রান্ত নিয়ম অনুসরণ না করলে বেতন কেটে নেওয়া হবে।এমনকি চলে যেতে পারে চাকরিও।
সম্প্রতি সিএনবিসি-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুগল জানিয়েছে যে ৩ ডিসেম্বর পর্যন্ত টিকার সমস্ত নথি প্রমাণ-সহ দাখিল করতে হবে সংস্থায়। এই তারিখের পরের কোনও নথি জমা নেওয়া হবে না। যাঁরা ওই সময়ের মধ্যে নথি দেখাতে পারেননি তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সংস্থা।

আরও পড়ুন- শেষ রক্ষা হল না, প্রয়াত ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং
শুধুমাত্র এখানেই থেমে থাকেনি গুগল।ফতোয়া জারি করা হয়েছে, ১৮ জানুয়ারির মধ্যে যে সব কর্মী কোভিড টিকার নিয়ম অনুসরণ করবেন না তাঁদের ৩০ দিনের জন্য সবতেন ছুটিতে পাঠানো হবে। তার পর ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তাঁরা।
যদিও এই বিষয়টি প্রকাশ্যে আসতেই, মুখে কুলুপ এঁটেছে গুগল।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...