Saturday, April 4, 2026

গোয়ায় তৃণমূল হয় ক্ষমতায়, না হলে প্রধান প্রতিপক্ষ: অভিষেক

Date:

Share post:

উত্তর কলকাতায় রোড-শোয়ের পর গেরুয়া শিবিরকে তোপ দাগলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, বিজেপি চায় না দুর্গাপুজোর প্রসার ঘটুক। এরই পাশাপাশি তিনি বলেন, গোয়ায় তৃণমূল ক্ষমতায় (Goa TMC) আসবে অথবা প্রধান বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে।
এমনকি, নরেন্দ্র মোদি-অমিত শাহদের চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের হুঁশিয়ারি, গোটা দেশ থেকে বিজেপিকে মুছে দেবে তৃণমূল কংগ্রেস  (TMC)।

বৃহস্পতিবার বড়বাজার থেকে বউবাজার পর্যন্ত রোড-শো করেন অভিষেক । তার মন্তব্য, “এক সময় ভিন রাজ্য থেকে নেতারা এসে বলেছিলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করতে দেন না । আজ প্রমাণ হয়ে গিয়েছে সে কথা ছিল কতটা মিথ্যা । আসলে, বাংলাকে কলুষিত করারই ছিল সে দিন বিজেপি নেতাদের উদ্দেশ্য।

আরও পড়ুন-Mamata Banerjee: জলজমা-যানজট মুক্ত হবে বেহালা- নির্বাচনীপ্রচার মঞ্চ থেকে প্রতিশ্রুতি মমতার

একই সঙ্গে অভিষেকের দাবি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কাজের-উন্নয়নের যে ধারা তৈরি করেছেন, তা গোটা দেশের সামনে নজির। বৃহস্পতিবারের রোড-শোয়ের সমাগম দেখে অভিষেকের মন্তব্য, “উত্তর কলকাতা তার উত্তর দিয়ে দিয়েছে। এখানকার মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন ।”

দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বুঝিয়ে দেন, পুরভোটের প্রার্থী এক জনই । তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের এক জন প্রার্থীকে ভোট দেওয়ার অর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা । বাংলার উন্নয়নের গতি আরও এগিয়ে নিয়ে যাওয়া ।অভিষেকের পূর্বাভাস, এবার গোয়াতেও খেলা হবে ।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...