Saturday, April 4, 2026

Duare Ration:মমতা সরকারের জয়জয়কার, দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে উপকৃত ৫ কোটিরও বেশি মানুষ

Date:

Share post:

প্রতিশ্রুতি রাখল তৃণমূল সরকার। দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে পাঁচ কোটিরও বেশি মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য সরকার। বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইটে একথা জানানো হয়।

আরও পড়ুন:KMC : কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি খারিজ, কলকাতা পুরভোটে রাজ্য পুলিশেই আস্থা কলকাতা হাইকোর্টের

টুইটে লেখা হয়,” দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পাঁচ কোটিরও বেশি মানুষের কাছে বেশি মানুষ উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিশ্রুতির জন্য পরিচিত। এটাই দিদির বিশ্বাসযোগ্যতার প্রমাণ। তিনি কোনওদিন কথা রাখতে পিছপা হন না।”


২১ এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় আসার পর গত নভেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের ১০ কোটি ৪০ লক্ষ মানুষ বাড়িতে বসে রেশন পাবেন। তার জন্য ২১ হাজার ডিলারদের রেশন বন্টনের জন্য গাড়ি কেনায় এক লক্ষ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য। আমজনতার কথা মাথায় রেখে এই প্রকল্পের মাধ্যমে পরিষেবা বিপুল পরিমাণে বাড়ানো হয়।পাশাপাশি বিপুল পরিমাণে কর্মসংস্থানের পথও খুলে দেওয়া হয়।

নতুন এই প্রকল্পের মাধ্যমে প্রচুর বেকার সংস্থানেরও ব্যবস্থা করে রাজ্য সরকার। বলা হয়, রেশন ডিলাররা কাজের সুবিধার জন্য দু’জন করে লোক নিতে পারবেন। তাদের বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার। এর ফলে স্থানীয়ভাবে প্রায় ৪২ হাজার ছেলেমেয়ে কাজ পাবেন। এদিন তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার রেশন ডিলারদের রেশন বন্টনের জন্য গাড়ি কেনার প্রায় ২১ হাজার টাকা করে দিয়েছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...