Saturday, April 4, 2026

হাওড়ার বহিষ্কৃত বিজেপি সভাপতির তৃণমূলে যোগদান

Date:

Share post:

তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপির (BJP) হাওড়ার প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা (Surajit Saha)। বিজেপি থেকে বরখাস্ত হওয়ার দেড় মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন তিনি। হাওড়ার শরৎ সদনে অরূপ রায়ের (Arup Roy) হাত থেকে নিলেন তৃণমূলের পতাকা।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপি-র রাজ্য এবং স্থানীয় নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন সুরজিৎ(Surajit Saha)। বিশেষ করে নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দুর প্রতি প্রকাশ্যে অসন্তোষ জানান তিনি।

দলীয় বৈঠকে রাখঢাক না করে নিজের অসন্তোষের কথা জানান সুরজিৎ। কিন্তু নাম না করে শুভেন্দু সুরজিৎকে নিশানা করেন।

গত  ১০ নভেম্বর, ছটপুজোর দিন সুরজিৎকে দলবিরোধী কাজে লিপ্ত থাকা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে বিজেপি (BJP)। কিন্তু সুরজিতের যুক্তি ছিল, তিনি ন্যায্য কথাই বলেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...