Sunday, April 5, 2026

Indian Team: দক্ষিণ আফ্রিকা পৌঁছল ভারতীয় দল, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

ওমিক্রনের আবহের মধ‍্যে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকায় ( South Africa) পৌঁছে গেল ভারতীয় দল( India Team)। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বিসিসিআই( BCCI)। বৃহস্পতিবার ভোরে বিশেষ চার্টার্ড বিমানে উড়ে গিয়েছেন ক্রিকেটার এবং তাঁদের পরিবার।

এদিন বিমানবন্দরে দেখা সস্ত্রীক বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহকে। বাস থেকে নেমে বিমানবন্দরে ঢোকার সময় কোহলি এবং অনুষ্কাকে ছেঁকে ধরেছিলেন আলোকচিত্রীরা। বিরাট হাত দিয়ে তাঁদের থামিয়ে দেন এবং মেয়ে ভামিকার ছবি তুলতে বারণ করেন।

২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

আরও পড়ুন:David Warner: আউট হয়ে মাঠ ছাড়ার সময় এক খুদের মুখে হাসি ফোটালেন ওয়ার্নার

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...