Saturday, June 13, 2026

Token: টোকেন ব্যবস্থা: জানুয়ারি থেকে নিয়ম বদলাচ্ছে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের

Date:

Share post:

বর্তমানে বহু মানুষই অনলাইনে কার্ডের মাধ্যমে কেনাকাটায় অভ্যস্ত হয়ে উঠেছেন। আগামী বছরের শুরু থেকেই ডেবিট ও ক্রেডিট কার্ড(debit and credit card) ব্যবহারের নিয়ম বেশকিছু রদবদল আসছে। বর্তমানে যে সমস্ত গ্রাহক নিয়মিত কোনও সংস্থা থেকে কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন তাঁদের কার্ড সংক্রান্ত তথ্য ওই সংস্থার কাছে মজুত থাকে। অত্যন্ত গোপনীয়তা ও সুরক্ষার(security) সঙ্গেই কার্ডের বিস্তারিত তথ্য মজুত রাখা হয়। কিন্তু ২০২২ সালের জানুয়ারি থেকে কোনও সংস্থাই আর গ্রাহকের কার্ডের বিবরণ নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে না। নতুন পদ্ধতি চালু হলে গ্রাহককেও ডেবিট বা ক্রেডিট কার্ডের ১৬ অঙ্কের সংখ্যা মনে রাখতে হবে না। কেনাকাটার সময় কার্ডের নম্বর থেকে সিভিভি কার্ডের তথ্য দিতে হবে না। তার বদলে একটি টোকেন নম্বর দিতে হবে। ওই টোকেন নম্বর দিয়েই মেটানো যাবে টাকা। নতুন ব্যবস্থা চালু হলে কোনও গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির ভয়ও একেবারেই থাকবে না।

আরও পড়ুন:কালীঘাট স্কাইওয়াকের পাশাপাশি সুন্দর হয়ে উঠবে আদিগঙ্গা: কাজরীর প্রচারে বললেন মমতা

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...